| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড ও জরিমানা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৭:২৯:৩৪:অপরাহ্ন  |  ২৯৭৮১৮ বার পঠিত
অভয়নগরে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড ও জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম বাজারে মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সেবনের পর অসংলগ্ন আচরণের অভিযোগে তিন যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের জিয়া বিশ্বাসের ছেলে হাসিব বিশ্বাস (২২), একই গ্রামের আবুল শেখের ছেলে রাব্বি শেখ (২২) এবং আসলাম হোসেন গাজীর ছেলে সাজিদ আরমান (২৩)।

এ ব্যাপারে বুধবার (১ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, মাদক সেবনের পর শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪