| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ষণের পর কিশোরীর আত্মহত্যা,আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৭:৪৫:৪৫:অপরাহ্ন  |  ৩৯৮০৭০ বার পঠিত
ধর্ষণের পর কিশোরীর আত্মহত্যা,আসামি গ্রেপ্তার

রিপোর্টার্স ডেস্ক: ময়মনসিংহের ফুলপুরে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যার ঘটনায় রুবেল মিয়া (৪০) নামের এক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে জেলার ফুলপুর উপজেলার রামভদ্রপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, রোববার উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড়শুনই গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। পরে ওই দিন রাতে ভুক্তভোগী কিশোরী অভিযুক্ত রুবেলের বাড়িতে গিয়ে কীটনাশক পান করে। পরে সোমবার ভোরের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরী মারা যায়।

কিশোরী ও রুবেল মিয়া একই এলাকার বাসিন্দা। তারা একে অপরের প্রতিবেশী। রুবেল মিয়া দুই সন্তানের জনক। এ ঘটনায় সোমবার দিবাগত রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ফুলপুর থানায় রুবেল মিয়াকে আসামি করে মামলা করেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪