| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারীসহ রাত কাটাতে থানায় এসেছিলেন ‘জজ’, অতঃপর...

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৭:৪৮:২৮:অপরাহ্ন  |  ৩৯২৬৪৬ বার পঠিত
নারীসহ রাত কাটাতে থানায় এসেছিলেন ‘জজ’, অতঃপর...

পাবনা প্রতিনিধি: রাত আনুমানিক দশটার দিকে পাবনার ঈশ্বরদী থানায় একজন নারীসহ আসেন সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি। নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে নারী সঙ্গিকে নিয়ে রাত্রি যাপনের জন্য সহযোগিতা চান থানায় কর্তব্যরত পুলিশের কাছে। রাত যাপনের সময় পুলিশী পাহারার ব্যবস্থা চেয়েছিলেন তিনি। 

তার এমন অসংগতিমূলক আবদার ও আচরনে সন্দেহ জাগে পুলিশের। এরপর তার পরিচয় যাচাই করলে প্রকাশ্যে আসে, তিনি আসলে কোনো বিচারক নন।

মঙ্গলবার (৩১ মার্চ) পাবনার ঈশ্বরদী থানায় এই ঘটনা ঘটে। অই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান মমিন জানান, ভুয়া জজের কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ার পর তাৎক্ষণিকভাবে পরিচয় যাচাই করা হয়। এটা নিশ্চিত যে, তিনি প্রতারণার উদ্দেশ্যে থানায় এসেছিলেন। ঘটনার সময় সঙ্গে থাকা নারী দ্রুত স্থান ত্যাগ করেন।

তিনি জানান, জিয়া পীর আগে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন। তবে নৈতিক অসঙ্গতির কারণে চাকরি হারিয়েছেন। তার বিরুদ্ধে প্রতারণা আইনে মামলা করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই ঘটনায় স্থানীয়রা সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের প্রতারণার শিকার না হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪