| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন তোফাজ্জল হোসেন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৮:২০:৪৭:অপরাহ্ন  |  ৩৫৮৯১৬ বার পঠিত
নরসিংদী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন তোফাজ্জল হোসেন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনকে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখার গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক (১) মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে নরসিংদী জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

এ নিয়োগকে কেন্দ্র করে নরসিংদী জেলায় বিভিন্ন মহলে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। অনেকেই মনে করছেন, একজন অভিজ্ঞ ও মুক্তিযোদ্ধা ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় স্থানীয় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ১৯৬৯ সালের ছাত্র গণঅভ্যুত্থানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে অংশ নেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনেও তার সম্পৃক্ততার কথা জানা যায়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪