| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৮:৩২:২০:অপরাহ্ন  |  ৩৭৯৫১৬ বার পঠিত
গাজীপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহ ও পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে বিচ্ছিন্ন করার এক নৃশংস ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অভিযুক্ত স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক (২৫) কাটা অংশ ও রক্তমাখা ছুরি নিয়ে নিজেই টঙ্গী পূর্ব থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) মধ্যরাতে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত দুলাল হোসেন রকি (৩৫) ওই এলাকার আলী আজগরের ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক। তার স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক নরসিংদীর রায়পুরা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন পোশাক শ্রমিক। দীর্ঘদিন ধরে রকির চারিত্রিক স্খলন ও পরকীয়া নিয়ে তাদের মধ্যে তীব্র কলহ চলছিল।

ঘটনার দিন রাতে এ নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা হয়। পরে রাত গভীর হলে রকি ঘুমিয়ে পড়েন। এই সুযোগে ঝিনুক ধারালো ছুরি দিয়ে স্বামীর গোপনাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। রকির আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসার আগেই ঝিনুক কাটা অংশটি নিয়ে সরাসরি থানায় চলে যান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় রকিকে উদ্ধার করে। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত স্ত্রী (ঝিনুক) বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পারিবারিক অশান্তি ও স্বামীর পরকীয়ার কথা স্বীকার করেছেন।

এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪