| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে নতুন জেলা প্রশাসক মিজ্ আফরোজা পারভীন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৪:১২:৪৫:অপরাহ্ন  |  ১০৫৯৭৫০ বার পঠিত
রাজবাড়ীতে নতুন জেলা প্রশাসক মিজ্ আফরোজা পারভীন

রাজবাড়ী প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মিজ্ আফরোজা পারভীনকে পদায়ন করেছে।

বুধবার (১ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মিজ্ আফরোজা পারভীন বর্তমানে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে তাকে বদলি করে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন সুলতানা আক্তার।

জানা গেছে, মিজ্ আফরোজা পারভীন রাজধানী ঢাকার বাসিন্দা এবং তিনি ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪