| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ২১:৪০:০৬:অপরাহ্ন  |  ৩৫৯২৭০ বার পঠিত
প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের অভিযোগে মাসুদ মিয়া (৪৭) নামে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকেলে মেলান্দহ উপজেলার চরশকুনা গ্রাম থেকে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

ধর্ষক আওয়ামী লীগ নেতা মাসুদ মিয়া জেলার মাদারগঞ্জ উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বলে জানা গেছে।

মাদারগঞ্জ মডেল থানা সুত্রে জানা যায় , গত ২৮ মার্চ কড়ইচূড়া ইউনিয়নের ভেলামারী গ্রামে এক প্রতিবন্ধী মেয়ে তার দাদির ঘরে একা ঘুমিয়ে ছিল। শিশুটির মা ও দাদি বাড়ির বাইরে থাকার সুযোগে প্রতিবেশী মাসুদ মিয়া ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে প্রাণনাশের হুমকিও দেয় মাসুদ ।

পরবর্তীতে প্রতিবন্ধী ওই শিশু ঘটনার বিস্তারিত তার মাকে জানায়। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মাদারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত মাসুদ পলাতক ছিলেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়ার পরেই আসামিকে গ্রেপ্ততারে জন্য  অভিযান শুরু করে পুলিশ । ঘটনার চার দিনের মাথায় মেলান্দহ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্ততার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে । 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪