| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রেমিকার বাড়ির সামনে বিয়ের স্বীকৃতির দাবিতে যুবকের অনশন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ০৪:২৪:২৪:পূর্বাহ্ন  |  ৩৪৯১৮০ বার পঠিত
প্রেমিকার বাড়ির সামনে বিয়ের স্বীকৃতির দাবিতে যুবকের অনশন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলায় প্রেমিকার বাড়ির সামনে বিয়ের স্বীকৃতি ও প্রিয় মানুষকে ফিরে পাওয়ার দাবিতে এক যুবকের অনশন ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনশনে বসা যুবক বিশ্বজিৎ পাত্র (২৮) উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামের বাসিন্দা। তার দাবি, পাশের বাড়ির অনুশীলা বাড়ৈ (২৩)-এর সঙ্গে দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্কের পর চার বছর আগে তারা কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন।

বুধবার (১ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) থেকে অনুশীলার বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন করছেন বিশ্বজিৎ। তিনি বলেন, অনুশীলার পড়াশোনা ও জীবনের পেছনে তিনি ১৫-২০ লাখ টাকা ব্যয় করেছেন এবং ঢাকায় একসঙ্গে থেকেছেন। সম্প্রতি চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই অনুশীলা তার সঙ্গে দূরত্ব তৈরি করেন এবং গত ১২ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন। এ অবস্থায় তিনি বিয়ের স্বীকৃতির দাবিতে অনশনে বসতে বাধ্য হয়েছেন।

অন্যদিকে, অনুশীলা বাড়ৈ অভিযোগ করেন, সম্পর্ক থাকলেও তাকে জোরপূর্বক কোর্ট ম্যারেজে সই করানো হয়েছিল। তিনি দাবি করেন, এক সপ্তাহ আগে তিনি বিশ্বজিৎকে তালাক দিয়েছেন এবং তার সঙ্গে সংসার করতে চান না।

স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীরা জানান, দুজনের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং বিষয়টি এলাকায় অনেকেই জানতেন। তারা উভয় পরিবারের সঙ্গে কথা বলে সমঝোতার মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা করছেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪