| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ত্রিশালে বাবার হাতে শিশুপুত্র খুনের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১০:১৪:২৫:পূর্বাহ্ন  |  ৩৭৪২৬৯ বার পঠিত
ত্রিশালে বাবার হাতে শিশুপুত্র খুনের অভিযোগ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে এক হৃদয়বিদারক ঘটনায় বাবার বিরুদ্ধে নিজের শিশুপুত্রকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম এলাকায় এ নির্মম ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত চার বছর বয়সী শিশু লাবিব তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করত। এলাকাবাসীর অভিযোগ, শিশুটির বাবা সোহাগ দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত। এছাড়া তার একাধিক বিয়ের বিষয়টিও স্থানীয়দের মধ্যে আলোচনায় রয়েছে। পারিবারিক অস্থিরতার কারণেই লাবিবের মা সন্তানকে নিয়ে বাবার বাড়ি ছেড়ে বাবার বাড়িতেই (নানার বাড়ি) অবস্থান করছিলেন।

ঘটনার দিন বিকেলে সোহাগ শ্বশুরবাড়িতে এসে তার ছেলে লাবিবকে সঙ্গে নিয়ে যায়। এর কিছু সময় পরই সন্ধ্যা প্রায় ৭টার দিকে শ্বশুরবাড়ির পাশের একটি স্থান থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশকে খবর দেয়। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে তার বাবা সোহাগই হত্যা করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে এবং এতে বাবার সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪