| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাব’ আমির হামজাকে লিগ্যাল নোটিশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১১:০৫:০৫:পূর্বাহ্ন  |  ৩৭১১৪৩ বার পঠিত
৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাব’ আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মো. আমীর হামজাকে ‘৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাব’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের অ্যাডভোকেট আলহাজ্ব মো. আব্দুল মজিদের মাধ্যমে কুষ্টিয়া সদর উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা মো. হৃদয় হাসান এ নোটিশ প্রেরণ করেন।

নোটিশে বলা হয়েছে, এমপি আমীর হামজা বিভিন্ন সময় জনসমক্ষে বক্তব্যে দাবি করেছেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য তাকে মাত্র তিনদিনের মধ্যে ৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল।

তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি বলেও উল্লেখ করেছেন। এমপির এ বক্তব্য গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি বিভিন্ন জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে ঘুষ প্রস্তাবদাতাদের নাম প্রকাশ না করা এবং এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন না করায় বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, প্রচলিত আইন অনুযায়ী ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই অপরাধী। সেই প্রেক্ষাপটে ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ না করা বা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া অপরাধীদের প্রশ্রয় দেওয়ার শামিল হতে পারে।

নোটিশ প্রেরকপক্ষের অভিযোগ, এ ধরনের অস্পষ্ট ও প্রমাণবিহীন বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ করছে।এমন অবস্থায়, লিগ্যাল নোটিশে সাতদিনের মধ্যে ঘুষ প্রস্তাবদাতাদের নাম জনসম্মুখে প্রকাশ করা অথবা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে এমপি হামজাকে। অন্যথায় এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪