| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ০৫:৪৪:১৯:পূর্বাহ্ন  |  ৩৪৬৭১০৪ বার পঠিত
বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলের সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রাম থেকে দুই কেজি ৮শ’ গ্রাম ভারতীয় বিস্ফোরক পাউডার আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২এপ্রিল)) রাত ২ টার দিকে সীমান্তবর্তী  বড় আঁচড়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে বিস্ফোরক এর চালানটি আটক করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল গোলাম মোহাম্মদ সাইফুল ইসলাম খান জানান, বৃহস্পতিবার রাতে বেনাপোল বিজিবি ক্যাম্পের স্পেশাল টহল দল বড় আঁচড়া পাকা রাস্তা উপর থেকে এক কেজি ৪শ‘ গ্রাম বিস্ফোরক পাউডার ও এক কেজি ৪শ‘ গ্রাম পটাশ বিস্ফোরক পাউডার উদ্ধার করে। এ সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত বিস্ফোরকের সিজার মূল্য ৭ লাখ টাকা বলে বিজিবি জানায়।

বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ বলেন, বিস্ফোরক পাউডার গুলো রাতেই থানায় জমা দেওয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে। #


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪