| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে অনূর্ধ্ব-১৫ ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১৪:২৫:০২:অপরাহ্ন  |  ২৮১৭৪৯ বার পঠিত
বাগেরহাটে অনূর্ধ্ব-১৫ ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম) এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক মাঈনুল ইসলাম।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ১২০ জন ক্ষুদে খেলোয়াড় অংশগ্রহণ করবে। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়া, গত ২০-২২ মার্চ ২০২৬ নেপালে অনুষ্ঠিত নেকোস আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় বাগেরহাটের কৃতি খেলোয়াড় ফাবিহা বুশরা স্বর্ণপদক অর্জন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় তাকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বাগেরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কোচবৃন্দ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪