| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে ১৪শ টাকার এলপিজি গ্যাস ২ হাজার টাকায় বিক্রি করায় জরিমানা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১৫:৪২:৪১:অপরাহ্ন  |  ৩৪২৯৫০ বার পঠিত
নাটোরে ১৪শ টাকার এলপিজি গ্যাস ২ হাজার টাকায় বিক্রি করায় জরিমানা

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে সরকারের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় এক বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (০১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ ওই জরিমান করেন।

পৌর সদরের গুরুদাসপুর থানার পাশেই মেসার্স যমুনা ট্রেডার্সের মালিক আব্দুল মতিন সরকারি নির্দেশনা অমান্য করে ১২ কেজি এলপিজি গ্যাস ১৩৯৩ টাকায় কিনে ২ হাজার টাকায় বিক্রি করছিলেন। তিনি যমুনা ও টোটাল এলপিজি গ্যাসের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা পরিবেশক।

প্রতি সিলিন্ডারে ৬০০ টাকারও বেশি দামে বিক্রির অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। আভিযানে প্রমান ও অপরাধ স্বীকার করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের কারাদন্ডের রায় প্রদান করা হয়। পরে ১০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পান তিনি।

পরিবেশক আব্দুল মতিন জানান, আগামী বৃহস্পতিবার গ্যাসের দাম বাড়বে, এমন তথ্য কোম্পানী থেকে তাকে জানানো হয়েছে। এর প্রেক্ষিতে তিনি দাম বাড়িয়েছেন। তবে এটা ঠিক হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি বেশি দামে গ্যাস বিক্রির তথ্য জানতে পারেন। অভিযানে সত্যতা পাওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যেখানে অনিয়ম সেখানেই অভিযান চলবে বলেও জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪