| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১৮:০০:২৭:অপরাহ্ন  |  ৩৫১৫৬৩ বার পঠিত
কক্সবাজারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত

রিপোর্টার্স ডেস্ক: কক্সবাজার শহরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শহরের সাবমেরিন স্টেশন সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, দুইজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে অবস্থান করে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

নিহতরা হলেন- কামরুল (১৯) ও কামাল (৩২)। কামরুল শহরের বিকাশ বিল্ডিং এলাকার একটি গ্যারেজে মোটরসাইকেল মেকানিক হিসেবে কাজ করতেন। তিনি মোটরসাইকেলের যন্ত্রাংশ পরিবর্তন করে পরীক্ষামূলক ড্রাইভিং করছিলেন। অপরদিকে নিহত কামাল বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, একটি গ্যারেজের কর্মী মোটরসাইকেল মেরামতের পর সেটি সড়কে চালিয়ে পরীক্ষা করছিলেন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ও পথচারী দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪