| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাইমচরে দেড় লাখ মিটার জাল সহ ১৩০ কেজি মাছ জব্দ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১৮:১৭:০২:অপরাহ্ন  |  ৩৮৪২২১ বার পঠিত
হাইমচরে দেড় লাখ মিটার জাল সহ ১৩০ কেজি মাছ জব্দ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচরে চলমান অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় অভিযান চালিয়ে দেড় লাখ মিটার জাল ও ৩০ কেজি জাটকা ও ১০০ কেজি অন্যান্য মাছ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার মেঘনা উপকূলীয় এলাকা চরভৈরবী ও আমতলিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বি.এম. আশরাফুল হক। তিনি বলেন, সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার চরভৈরবী ইউনিয়নের খুরশীদ আলীর মোড় (খুইশ্যার মোড়) ও আমতলী এলাকায় উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ১ লাখ মিটার কারেন্ট জাল, ৫০ হাজার মিটার অন্যান্য জাল, ৩০ কেজি জাটকা এবং ১০০ কেজি অন্যান্য মাছ জব্দ করা হয়।

তিনি আরো বলেন, জব্দকৃত জাল কোস্ট গার্ড নয়ানী আউটপোস্ট এলাকায় আগুনে পুড়িয়ে বিনিষ্ট করা হয় এবং জব্দ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। জাটকা সংরক্ষণ কার্যক্রমের আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কোস্ট গার্ড নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসির উদ্দীন সহ কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪