| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১৮:২৭:১৮:অপরাহ্ন  |  ২৮০৫০৬ বার পঠিত
দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৪৯) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তারাগুনিয়া-মথুরাপুর সড়কের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকার জিল্লুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, গৃহবধু মর্জিনা খাতুন সকালে নিজ বাড়ির পাশের একটি মুদি দোকান থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে বাড়ি ফিরতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামীর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মর্জিনা খাতুন রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতরভাবে আহত হোন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধু মর্জিনা খাতুনকে মৃত ঘোষণা করেন।

এদিকে বেপরোয়া গতির মোটরসাইকেল চালক আলিফ হোসেন ২০) উপজেলার পোয়ালবাড়ি এলাকার জামাত আলীর ছেলে এবং দুর্ঘটনার পর সে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন নামে এক গৃহবধু নিহত হয়েছে। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪