| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুর সদর হাসপাতালে দালাল চক্রের ৪ সদস্য আটক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১২:৩৩:৩৫:অপরাহ্ন  |  ১০৫৯৩৩৮ বার পঠিত
চাঁদপুর সদর হাসপাতালে দালাল চক্রের ৪ সদস্য আটক

চাঁদপুর প্রতিনিধি: ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সরকারি হাসপাতালের চিহ্নিত দালালদের মধ্য থেকে সাহাব উদ্দিন (২৫), শাকিল খান (১৯), মাসুদ (৩৫) ও গোলাম রাব্বি (২৭) নামে চারজনকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, অভিযানের খবর পেয়ে অন্যান্য দালালরা আগেই সরে পড়ে। এছাড়া নারী পুলিশ সদস্য না থাকায় অভিযানের সময় কোনো নারী দালালকে আটক করা সম্ভব হয়নি। আটককৃতরা সবাই চাঁদপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হাসপাতাল এলাকায় দালাল চক্র নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে ১এপ্রিল চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক হাসপাতাল পরিদর্শনকালে দালাল নির্মূলে কঠোর নির্দেশনা দেন। তার এই নির্দেশনার ২৪ ঘন্টা অতিবাহিত না হতেই ডিবি পুলিশের অভিযানে ৪জনকে আটক করা হয়।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪