| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১৮:৪০:৩৫:অপরাহ্ন  |  ৩৪৬০১৩ বার পঠিত
চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত

চট্টগ্রাম প্রতিনিধি: ব্যবসায়ী–শিল্পপতিদের শীর্ষ সংগঠন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করা হয়েছে।চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৪ এপ্রিল অনুষ্ঠেয় চেম্বারের ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চেম্বারের নির্বাচন বোর্ড। বৃহস্পতিবার (২ এপ্রিল) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ‘৩ মার্চ ২০২৬ তারিখের ০৫.৪২.২০০০.০১১.৯৯.০১৫.২৫.১৪৪ সংখ্যক স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে নির্ধারিত ৪ এপ্রিল ২০২৬ তারিখের ভোট গ্রহণ কার্যক্রম অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো’ বলে জানানো হয়।

সূত্র জানায়, ৫ আগস্টের পর স্বৈরশাসন ও পরিবারতন্ত্র থেকে মুক্ত করার দাবিতে সাধারণ ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে চিটাগাং চেম্বার প্রেসিডিয়াম ও পরিচালকরা পদত্যাগ করেন। নিয়োগ করা হয় প্রশাসক। গত ১১ আগস্ট চিটাগাং চেম্বারের ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালকমণ্ডলীর নির্বাচনের তফসিল ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয় (বাণিজ্য সংগঠন-১) কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড।

গত ১ নভেম্বর নির্বাচনের তারিখও নির্ধারণ করা হয়েছিল। দুইটি শক্তিশালী প্যানেল মনোনয়নপত্র জমা দিয়ে প্রচারণাও চালায়। এরপর মামলা, রিট, আইনি জটিলতায় কয়েক দফা নির্বাচনের তারিখ পরিবর্তিত হয়। সর্বশেষ ৪ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল নির্বাচন বোর্ড।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪