| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিক নিহত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১৮:৪৭:১৩:অপরাহ্ন  |  ৩৭৮৪২৯ বার পঠিত
লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিক নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর সদর উপজেলার সুতার গোপটা এলাকায় একটি ইটভাটায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দুই শ্রমিক। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মেসার্স এনবিএসি ব্রিকফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন ইটভাটা শ্রমিক রুবেল (৩০) ও আলাউদ্দিন (৩৫)। তারা উভয়েই সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরভুতা গ্রামের বাসিন্দা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ইটভাটায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে আসেন তারা। 

‎এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

‎স্থানীয় শ্রমিক শরাফত আলী বলেন, হঠাৎ তারা বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে পড়ে যান। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু বাঁচানো যায়নি। এ ঘটনায় আমাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

‎কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

‎লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, ইটভাটায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। 

‎ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪