| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে অগ্রগতি ও শস্য বিপ্লব ঘটিয়েছিলো: ইসমাইল জবিউল্লাহ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১৯:৪৩:৫৮:অপরাহ্ন  |  ৩৫০৯০১ বার পঠিত
খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে অগ্রগতি ও শস্য বিপ্লব ঘটিয়েছিলো: ইসমাইল জবিউল্লাহ

ভাঙ্গা প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, শহীদ জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কৃষিতে অগ্রগতি ও শস্য বিপ্লব ঘটিয়েছিলেন। তার পথ অনুসরন করে তার উত্তরসুরী প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিতে বিপ্লব আনতে খাল খনন কর্মসূচি চালু করেছেন। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ঘারুয়া  ইউনিয়নের রশিবপুরা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত শরীফাবাদ ফকির বাড়ী হতে কুমার নদী পর্যন্ত খাল এবং রশিবপুরা হতে মকরমপট্টি  পর্যন্ত খালের পূনঃখনন কাজ উদ্বোধন উপলক্ষে এসব কথা বলেন । 

তিনি আরও বলেন, শহিদ জিয়া কৃষিতে অগ্রগতি ও সবুজ বিপ্লব ঘটাতে যে কর্মসূচি নিয়েছিলেন তার সফলতা পেয়েছিলেন। পুনঃ খাল খননে নদীর মাধ্যমে পানির অবাধ প্রবাহ সৃষ্টি হলে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, নির্বাচনের তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী  তা বাস্তবায়ন শুরু করেছেন।  মাত্র এক মাসের মধ্যে সারাদেশ ব্যাপী একযোগে  খাল খনন কর্মসূচি শুরু করেছেন। সরকার  ফ্যামিলি কার্ড চালু করেছেন। আগামী এপ্রিল মাসের মধ্যে কৃষি কার্ড কৃষকদের মাঝে পৌঁছে যাবে। 

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এবং সাদরুল আলম সিয়ামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন  জেলা পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, উপজেলা  বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারন সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা, ঘারুয়া ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সী প্রমুখ। এর আগে খাল পুনঃ খননের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪