ফরিদপুর প্রতিনিধি:তিনি বলেন, দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে। তেল দিয়ে কেউ কারসাজি করলে কোন অবস্থায় তাকে ছাড়া হবে না।
তিনি আজ দুপুর সাড়ে এগারোটায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের রশিবপুরা দাখিল মাদ্রাসা মাঠে নদী পুনঃ খননের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
পরে তিনি অতিথিদের নিয়ে শরিফাবাদ হ্যালন ফকিরের বাড়ি সংগ্রহ খাল খারদিয়া হয়ে শাহজাহান শেখের বাড়ি হয়ে কুমার নদী পর্যন্ত নদী পুনঃ খনন এর উদ্বোধন করেন।
রিপোর্টার্স২৪/বাবি