| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেকের নেতৃত্বে সম্পন্ন হবে: এ্যানি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ২০:১৮:২২:অপরাহ্ন  |  ৩৭০২৪২ বার পঠিত
জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেকের নেতৃত্বে সম্পন্ন হবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে। জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গঠনে সব ধরনের বাধা-বিপত্তি মোকাবিলা করে দেশব্যাপী খাল ও নদী খনন করে মানুষের প্রত্যাশা পূরণ করা হবে। অব্যাহতভাবে কৃষি উন্নয়নেও কাজ করবে সরকার।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরে আনুষ্ঠানিকভাবে খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগে কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।

এ সময় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত সেলিম, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক।

জানা গেছে, লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নের কাফিলাতলি বাজার থেকে হামছাদী এলাকার ১২.৬ কিলোমিটার সি-খাল পুনঃখননের উদ্যোগ নেয় সরকার। ১৯৭৮ সালে সর্বশেষ খনন হওয়া খালটি খননে ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৮৪ লাখ টাকা। খালটি খনন হলে সদরের হামছাদী ও রায়পুরের বামনী ইউনিয়নসহ ৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ জলাবদ্ধতা ও কৃষিকাজে সুফলভোগী হবেন। খনন কার্যক্রম উদ্বোধন হওয়া খালের প্রস্থ ২০ থেকে ৩৫ মিটার।

রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪