| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে বিনামূল্যের মেডিকেল ক্যাম্প

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৬ ইং | ২২:৫৯:৪৭:অপরাহ্ন  |  ৫৬৪ বার পঠিত
কালাইয়ে বিনামূল্যের মেডিকেল ক্যাম্প

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: গ্রামাঞ্চলের অনেক মানুষ অর্থনৈতিক সীমাবদ্ধতা ও নানা প্রতিবন্ধকতার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে অনেককে যেতে হয় দূরের শহরে। এমন বাস্তবতায় গ্রামের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে জয়পুরহাটের রঘুনাথপুরে মাত্রাই ইউনিয়ন উন্নয়ন ফোরাম এর উদ্যোগে  দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের রঘুনাথপুর মাদ্রাসা মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে এমবিবিএস ডিগ্রিধারী বিশেষজ্ঞ চিকিৎসকেরা ৩ শতাধিক রোগীদের চিকিৎসাসেবা দেন। 

ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু চিকিৎসাসেবা নিতে আসেন। অনেকে দীর্ঘদিনের শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শ নেন।  বাড়ির কাছেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা যায়।

সেবাগ্রহীতারা জানান, অর্থনৈতিক সীমাবদ্ধতা ও যাতায়াত খরচের কারণে অনেক সময় তাঁদের পক্ষে দূরে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব হয় না। বিশেষ করে দরিদ্র ও বয়স্ক মানুষের জন্য চিকিৎসাসেবা পাওয়া আরও কঠিন। এমন পরিস্থিতিতে বাড়ির কাছাকাছি বিনামূল্যে চিকিৎসা পাওয়ার সুযোগ তাদের জন্য বেশ উপকারী। তারা এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের প্রত্যাশা জানান।

মাত্রাই ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাশেদুজ্জামান আল-হাসানের নিজস্ব উদ্যোগ ও আয়োজনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। রুমনাথপুর গ্রামবাসীর সম্মানার্থে আয়োজিত এ কার্যক্রমের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বাড়ানো।

রাশেদুজ্জামান আল-হাসান জানান, সমাজের অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থের অভাবে যেন কেউ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এ সেবার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

স্থানীয় পর্যায়ে এমন মানবিক উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। এ মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে রঘুনাথপুর দ্য ইয়ং স্টার ক্রেডিটপিপ ক্লাব এবং রাইট ফিচার ফাউন্ডেশন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪