| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মন্ত্রীর হটলাইনে চাঁদাবাজির অভিযোগ গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ২০:৪১:৪১:অপরাহ্ন  |  ৩৪১৬২০ বার পঠিত
মন্ত্রীর হটলাইনে চাঁদাবাজির অভিযোগ গ্রেপ্তার ১

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের সমাজপুর এলাকায় একটি বসতবাড়ির গেটে তালা লাগিয়ে চাঁদাবাজির ঘটনায় আবু তাহের কালু (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাগনভূঞা থানা পুলিশ।

আবু তাহের কালু উপজেলার রাজাপুর ইউনিয়নের সমাসপুর এলাকার মৃত আবু বক্করের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী হাসিনা আক্তার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টুর হটলাইনে অভিযোগ করলে থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

পরে হাসিনা আক্তার বাদী হয়ে আবু তাহের কালু (৪৬) ও মোঃ হিরণ (৪৫) এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামী করে গত (২ এপ্রিল) দাগনভূঞা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করেন।

গত বৃহস্পতিবার (২ মার্চ) রাতে অভিযুক্ত আবু তাহের কালুকে পুলিশ  গ্রেপ্তার করে। শুক্রবার (৩ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসী বেগম।

হাসিনা আক্তার বলেন, গত কয়েক দিন আগে বিবাদীরা আমার বাসায় গিয়ে প্রকাশ্যে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অপরাগতা জানালে বিবাদীরা ও অজ্ঞাতনামা বিবাদীরা অন্যায় অনধিকারভাবে গত ১ এপ্রিল রাত ১০ টার দিকে আমার বসতবাড়ির গেটে তালা লাগিয়ে দেয়। বিবাদীদের দাবি করা টাকা না দিলে আমাকে ও আমার পরিবারকে অপহরণ করে হত্যার হুমকি প্রদান করে। 

তিনি আরো বলেন, এ ঘটনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টুর হটলাইনে অভিযোগ করলে থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোঃ হিরণ বলেন, সমাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ জোরপূর্বক দখল করে এবং সমাসপুর ঈদগাহর সীমানা প্রাচীর ভেঙে বসতবাড়ির চলাচলের পথ নির্মাণ ও নিজেদের একক গেইট নির্মাণ করে। ঈদগাহ কমিটির নির্দেশে গেইটে তালা লাগানো হয়েছে। ঈদগাহ ও বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে  চাঁদাবাজির মামলা করে।

দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসী বেগম বলেন, এঘটনায় আবু তাহের কালু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪