| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক, ৪ জনের বিরুদ্ধে মামলা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ২১:০৫:৫৩:অপরাহ্ন  |  ৩৪০১২৪ বার পঠিত
মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক, ৪ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ৭ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য দেন অভিযানে নেতৃত্বদানকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন, রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সদর উপজেলা মৎস্য বিভাগ পদ্মা-মেঘনা নদীর সদর উপজেলার নৌসীমায় অভিযান পরিচালনা করে। এ সময় কোম্পানীর চর চ্যানেল নামক স্থান থেকে জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ৭ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি মাছ ধরার নৌকা ও ১ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দকৃত নৌকা ও কারেন্ট জাল মামলার আলামত হিসেবে চাঁদপুর নৌ থানার হেফাজতে রয়েছে। মামলা হওয়া ৪ আসামিকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ইলিশের পোনা জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪