| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফগানিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র বাংলাদেশের

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ০৩:২৯:৫৭:পূর্বাহ্ন  |  ১৩৮ বার পঠিত
আফগানিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: মালদ্বীপের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতির টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।

মালদ্বীপের মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে র‍্যাংকিং ও অভিজ্ঞতায় এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও কোনো পক্ষই গোলের দেখা পায়নি।

প্রথমার্ধে আফগানিস্তান একটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল করা হয়। এরপর একাধিক আক্রমণ ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ। অন্যদিকে বাংলাদেশও পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে ব্যর্থ হয়।

টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপ, পাকিস্তান ও আফগানিস্তান তাদের সিনিয়র দল নিয়ে অংশ নিচ্ছে। তবে বাংলাদেশ মূল দল সান মারিনো সফরে থাকায় অনূর্ধ্ব-২৩ দল পাঠিয়েছে। সীমিত অভিজ্ঞতা নিয়েও তরুণরা এখন পর্যন্ত দুই ম্যাচে দুটি পয়েন্ট অর্জন করেছে।

দলের প্রধান কোচ মারুফুল হকের অধীনে বাংলাদেশ এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতামূলক পারফরম্যান্স উপহার দিয়েছে।

আগামী ৭ জুন স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে জয় পেলে ফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪