| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৈষম্যবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৬ ইং | ০০:২১:০৪:পূর্বাহ্ন  |  ১৮৮৭ বার পঠিত
বৈষম্যবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিম (৩০)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

গ্রেপ্তার আরাফাত কবির ফাহিম বন্দর থানার নবীগঞ্জ নূরবাগ এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন কবিরের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৪ জুলাই) বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টার দিকে বন্দর খেয়াঘাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে আরাফাত কবির ফাহিমও অংশ নিয়েছিলেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি আরাফাত কবির ফাহিমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। নৈরাজ্য সৃষ্টির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪