| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে ঝুঁকিপূর্ণ সেতুতে বড় ফাটল, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ১৬:৩৯:২৫:অপরাহ্ন  |  ১৮১৬৮০ বার পঠিত
গাজীপুরে ঝুঁকিপূর্ণ সেতুতে বড় ফাটল, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামে 'সেরার খালের' ওপর নির্মিত সেতুতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া সেতুটি সে কোনো মুহূর্তে ধ্বসে পড়তে পারে এমন আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা কবির সড়কের ওপর নির্মিত এই সেতুটির দুই পাশে গত মঙ্গলবার সকাল থেকে ফাটল দেখা দিতে শুরু করে। বুধবার (১৭ জুন) সকাল ৭টার দিকে ফাটলের পরিমাণ আরো বৃদ্ধি পেলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দয়ে। দুর্ঘটনা এড়াতে সেতুর দুই পাশে সতর্কতামূলক লাল নিশান টাঙিয়ে দেয়া হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, আশপাশের কয়েকটি গ্রামের মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান পথ এটি। শিক্ষার্থী,কৃষক,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন সেতুটি ব্যবহার করেন। ফাটলের পর সেতুর বর্তমান অবস্থা যোগাযোগ ব্যবস্থাকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। বেহাল অবস্থার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি তারা। ফলে সময়ের সঙ্গে সঙ্গে ঝুঁকি বেড়ে এখন তা ভয়াবহ রূপ নিয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন, অনেক দিন ধরেই সেতুটি নড়বড়ে অবস্থায় ছিলো। বিভিন্ন সময়ে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের অবগত করা হলেও কোনো উদ্যোগ দেখা যায়নি। এখন বড় ফাটল সৃষ্টি হওয়ায় আমরা আতঙ্কে রয়েছি। দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, আমি সেতুটি পরিদর্শন করেছি। বিষয়টি উপজেলা প্রকৌশলী কার্যালয়কে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, সেতুতে ফাটলের বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রকৌশলীদের একটি দল সরেজমিনে পরিদর্শন করবে। ঝুঁকির মাত্রা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪