| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পোরোর গোলে ব্যবধান দ্বিগুণ, ফাইনালে নিঃশ্বাস স্পেনের

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ০২:২৮:৫২:পূর্বাহ্ন  |  ১৬৯১ বার পঠিত
পোরোর গোলে ব্যবধান দ্বিগুণ, ফাইনালে নিঃশ্বাস স্পেনের

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ব্যবধান ২-০ করেছে স্পেন। দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে দুর্দান্ত আক্রমণ থেকে গোল করেন পেদ্রো পোরো।

ড্যানি ওলমোর সঙ্গে ওয়ান-টু পাস করে বক্সে ঢুকে ডান পায়ের শটে ফ্রান্সের গোলরক্ষক মাইক মেনিয়াঁকে পরাস্ত করেন পোরো। তার নিখুঁত ফিনিশিংয়ে স্পেন এগিয়ে যায় ২-০ গোলে।

এর আগে প্রথমার্ধে মিকেল ওয়ারজাবালের পেনাল্টি গোলে এগিয়ে ছিল স্পেন। দ্বিতীয় গোলের পর ফ্রান্স আরও চাপে পড়ে গেছে।

ম্যাচে ফিরতে আক্রমণভাগে পরিবর্তন এনেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। ৫৭তম মিনিটে ব্র্যাডলি বারকোলার বদলে মাঠে নামানো হয়েছে দেসিরে দুয়েকে।

তবে ম্যাচের ৫৫ মিনিট পর্যন্ত ফ্রান্সের আক্রমণে তেমন ধার দেখা যায়নি। বারকোলা সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেননি। এখন ম্যাচে ফিরতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে কিলিয়ান এমবাপ্পের দল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪