| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেমিফাইনালের আগে আটলান্টায় আর্জেন্টাইন-ইংলিশ সমর্থকদের সংঘর্ষ

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ২২:৫২:১৮:অপরাহ্ন  |  ৪১০০ বার পঠিত
সেমিফাইনালের আগে আটলান্টায় আর্জেন্টাইন-ইংলিশ সমর্থকদের সংঘর্ষ

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার দুই সমর্থক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাঠের বাইরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার আগে এ ঘটনা ঘটে বলে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনার দুই ঐতিহ্যবাহী ক্লাব সান লরেনৎসো ও হুরাকানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সময় মঙ্গলবার রাতে আর্জেন্টিনার পতাকা উত্তোলনের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকা বাগ্‌বিতণ্ডা প্রকাশ্য সংঘর্ষে রূপ নেয়।

একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরা চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে এবং কয়েকজনকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, হুরাকান সমর্থকদের প্লাজা হোসে সি. পাস শাখা এবং সেবাস্তিয়ান পেরোনের নেতৃত্বাধীন পাগোলা গোষ্ঠীর বিরুদ্ধে উসকানির অভিযোগ রয়েছে। অন্যদিকে ‘লা বুত্তেলের’ নামের আরেক সমর্থক গোষ্ঠীকেও সহিংসতার সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে।

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচটি ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আগে থেকেই সংবেদনশীল। এর মধ্যেই এই সংঘর্ষের ঘটনায় আটলান্টা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। আর্জেন্টিনা সরকারও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪