| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসিকে বিয়ের প্রস্তাব দিলেন ৯৮ বছর বয়সী নারী

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৫ ইং | ১০:৪০:০৬:পূর্বাহ্ন  |  ১৬৫১০৯৩ বার পঠিত
মেসিকে বিয়ের প্রস্তাব দিলেন ৯৮ বছর বয়সী নারী

রিপোর্টার্স২৪ ডেস্ক : ক্লাব বিশ্বকাপে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এক রোমাঞ্চকর ম্যাচে পালমেইরাসের সঙ্গে ২-২ গোলে ড্র করে শেষ ষোলোয় পা রাখে ইন্টার মায়ামি। তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচিত হয়েছে গ্যালারির এক মজার ও হৃদয়ছোঁয়া ঘটনা—৯৮ বছর বয়সী এক বৃদ্ধা প্ল্যাকার্ড হাতে মেসিকে বিয়ের প্রস্তাব দেন!

গ্যালারিতে বসেই ওই বৃদ্ধা প্ল্যাকার্ডে লেখেন, মেসি উইল ইউ মেরি মি ম্যাচের বিরতিতে মেসি যখন মাঠে ছিলেন, তখনই প্ল্যাকার্ড উঁচিয়ে তাকে ডাকেন সেই নারী। দূর থেকে মেসি মিষ্টি হাসি দিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভালোবাসার প্রতিক্রিয়া জানান এবং ইশারায় বলেন প্ল্যাকার্ড নামিয়ে নিতে।

বৃদ্ধা ওই নারীর নাম পলিন কানা। যুক্তরাষ্ট্রের ক্রীড়াপ্রেমী এই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। বিশেষ করে নাতি রস স্মিথের সঙ্গে নানা মজার ভিডিওতে প্রায়ই দেখা যায় তাকে। রস একজন জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার, যার অনুসারীর সংখ্যা প্রায় ২ কোটি ৩০ লাখ। নানিকে নিয়ে করা তার ভিডিওগুলোতে গ্রানি স্মিথ নামে পরিচিত পলিনকে খেলাধুলার নানা ইভেন্টে দেখা যায়, এমনকি এনএফএল ও ডব্লুডব্লুইর ইভেন্টেও।

পলিনের এই ব্যতিক্রমী বিয়ের প্রস্তাব এবং মেসির সাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকে মজার মন্তব্য করেন, কেউ কেউ বলেন, এই প্রতিদ্বন্দ্বিতায় আন্তোনেল্লাও পারবে না!—মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে ইঙ্গিত করে। তবে বেশির ভাগই পলিনের প্রাণচাঞ্চল্য ও ইতিবাচক মানসিকতার প্রশংসা করেছেন।

উল্লেখ্য, আন্তোনেল্লা মেসির দীর্ঘদিনের প্রেমিকা। ২০১৭ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং এই দম্পতির রয়েছে তিনটি সন্তান।



রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪