| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৬ ইং | ১০:৪৭:১৯:পূর্বাহ্ন  |  ২৮৯০০৭ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত
ছবির ক্যাপশন: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার ভাতিজি আশা খাতুন এবং আশার মেয়ে মিম।

বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ জানান, সকালে বৃষ্টির কারণে বাড়ির একটি লোহার মই বিদ্যুতায়িত হয়ে যায়। সেই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পর্শ হন। তাদের উদ্ধার করতে গিয়ে হাসিনা বেগমও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। 

রিপোর্টার্স২৪/এম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪