| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৬ ইং | ১২:২৮:১৯:অপরাহ্ন  |  ৩১০৭ বার পঠিত
নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক
ছবির ক্যাপশন: সংগৃহীত

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী জান্নাতুল নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত একই গ্রামের রবিউল ইসলাম রবিকে (৩৫) আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ।মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত সোমবার সন্ধায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে রবিউল ইসলাম রবি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। 

স্বজনরা অভিযোগ করেন রবিউলের ঘরের ভেতর শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান। সে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে। পরে এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের আতিয়ার শিকদারের ছেলে রবিউল ইসলাম রবিকে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেন। পরে খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে আটক রবিউল থানা হেফাজতে রয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, আটক রবিউলকে থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪