| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সেনাসদস্যসহ আটক ৩

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৬ ইং | ১৩:০৬:২৮:অপরাহ্ন  |  ৩০৫৫ বার পঠিত
বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সেনাসদস্যসহ আটক ৩
ছবির ক্যাপশন: সংগৃহীত

 কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার নাফ নদী পেরিয়ে অনুপ্রবেশকালে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- হেউন ডে টে (৩৮), কিয়াও নাইং (৩৫) ও থেইন জ (৩৩)। তাদের মধ্যে হেউন ডে টে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং অপর দুজন দেশটির পুলিশ সদস্য বলে নিজেরা দাবি করছে। তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকায়। 

বিজিবি সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে নাফ নদ সাঁতরিয়ে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার বরফকলসংলগ্ন স্থানে পৌঁছান ওই তিন ব্যক্তি। এ সময় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীন টেকনাফ বিওপির সদস্যরা তাদের আটক করেন। পরে যাচাইবাছাই করে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। বিজিবির ভাষ্য, আটক তিনজনের একজন বিজিপি সদস্য এবং অপর দুজন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামও বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, তাদের মধ্য একজন মিয়ানমারের সেনা সদস্য বাকি দুইজন পুলিশ সদস্য।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪