| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে কুষ্টিয়াগামী বাস উল্টে খাদে, আহত ১৫

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৬ ইং | ১৭:৩৮:৪০:অপরাহ্ন  |  ১৯৯০ বার পঠিত
মেহেরপুরে কুষ্টিয়াগামী বাস উল্টে খাদে, আহত ১৫

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ইউ-টার্ন নেওয়া একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশে খাদে উল্টে পড়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে ওয়াপদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকার কুষ্টিয়া লোকাল কাউন্টার থেকে ১৫-২০ জন যাত্রী নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে যায় ‘বিসমিল্লাহ পরিবহন’-এর একটি বাস। বাসটি ওয়াপদা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক রাস্তার বড় অংশ দখল করে হঠাৎ ইউ-টার্ন নেওয়ার চেষ্টা করে।

মুখোমুখি সংঘর্ষ এড়াতে বাসচালক গাড়িটি সড়কের একেবারে বাম পাশে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সড়কের পাশের নরম মাটিতে চাকা দেবে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের জানালা-দরজা ভেঙে আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা যৌথভাবে খাদে পড়ে থাকা বাসটি উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪