| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৫৪ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে শ্রীলঙ্কা

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৫ ইং | ০৭:১৭:৩৩:পূর্বাহ্ন  |  ১৬৫০৫৮৬ বার পঠিত
১৫৪ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে শ্রীলঙ্কা
ছবির ক্যাপশন: ১৫৪ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে শ্রীলঙ্কা

 রিপোর্টার্স২৪ ডেস্ক : গল টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে স্পিন আক্রমণে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আগের দিন শক্ত অবস্থানে থাকা শ্রীলঙ্কা এদিন সকালের সেশনে ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ১১১ রান। প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হওয়া বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সংগ্রহ এখন ৬ উইকেটে ৪০১। লিড ১৫৪ রানের।

দ্বিতীয় দিন ২ উইকেটে ২৯০ রান নিয়ে দিন শেষ করেছিল স্বাগতিকরা। আজ দিনের শুরুতেই আঘাত হানেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আগের দিন সেঞ্চুরি করা পাথুম নিসাঙ্কা নিজের ইনিংসে আর ১২ রান যোগ করে ফেরেন তার বলে। এরপর নিজের পরের ওভারে শিকার করেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাকে।

সিরিজজুড়ে উইকেট খরা কাটিয়ে আজ জ্বলে উঠেছেন তরুণ পেসার নাহিদ রানা। নাইটওয়াচম্যান হিসেবে নামা প্রবাত জয়াসুরিয়াকে আউট করেন তিনি। এরপর লাঞ্চের আগমুহূর্তে বাঁহাতি স্পিনার নাঈম হাসান বোল্ড করেন কামিন্দু মেন্ডিসকে।

দিনের প্রথম সেশন শেষে কুশল মেন্ডিস ৪৮ বলে ৪২ রান নিয়ে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে উইকেটে আছেন ৮ রানে অপরাজিত সোনাল দিনুশা।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪