| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৬ ইং | ১১:৪০:২০:পূর্বাহ্ন  |  ১৫৪ বার পঠিত
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: ডারউইন টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হতে আর এক সেশন বাকি। পুরো ম্যাচে বাংলাদেশের দাপট অব্যাহত রয়েছে। আট সেশন শেষে অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘুরাচ্ছে তারা। সফরকারীরা ২২৮ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে। ২ উইকেটে ৫১ রানে চা বিরতিতে গেছে অস্ট্রেলিয়া। তারা এখনও ১৭৭ রানে পিছিয়ে। 

২২৮ রানের লিড নিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায়। তারপর দ্বিতীয় ওভারেই আসে সাফল্য। ওয়েদারাল্ডকে বোল্ড করে তার ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে দেন হাসান। ডারউইন টেস্টের দ্বিতীয়বারের মতো তাকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন তিনি। প্রথম ইনিংসে ২৩ রানে বাংলাদেশি পেসারের শিকার হয়েছিলেন লিটন দাসকে ক্যাচ দিয়ে। এবার মাত্র ৩ বল খেলে ডাক মারেন অজি ওপেনার। বল তার ব্যাটে লেগে স্টাম্পে আঘাত করে। ৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

আরেক ওপেনার ট্রাভিস হেড মাথাব্যথার কারণ হয়ে উঠছিলেন। তাকে ফিরিয়ে স্বস্তি ফেরান এই পেসার। অস্ট্রেলিয়া ৩৭ রানে হারায় দ্বিতীয় উইকেট। হেড তিন চারে ৩৫ বলে ১৭ রানে বোল্ড হন। ওয়েদারাল্ডের মতো একইভাবে হাসানের বল তার ব্যাটে আঘাত করে স্টাম্প ভেঙে দেয়। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার আট উইকেট পেয়ে যান বাংলাদেশি পেসার।

এর আগে হেড তার তিন চারের দুটি মারেন হাসানের একই ওভারে। ১১তম ওভারে দ্বিতীয় উইকেট পড়ার আগের ওভারটিতে দুটি চার মারেন তিনি ও মার্নাস লাবুশেন। 

১৪তম ওভারে স্টিভ স্মিথকে বিদায়ের উদযাপনে মেতেছিল বাংলাদেশ। ইবাদত হোসেন তার বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন করেন। আম্পায়ার আঙুল তোলার আগেই রিভিউ নেন অজি ব্যাটার। কিন্তু রিভিউতে দেখা গেছে, বল তার ব্যাট ছোঁয়নি। একটা স্পাইক দেখা গিয়েছিল স্নিকোমিটারে, সেটি ব্যাট মাটিতে আঘাত করার কারণে। ৩ রানে জীবন পান স্মিথ। তিনি ৮ রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে লাবুশেন ২১ রানে খেলছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪