| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়, নিরাপত্তায় সেনাবাহিনী

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৭৯৪৯ বার পঠিত
ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়, নিরাপত্তায় সেনাবাহিনী
ছবির ক্যাপশন: ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়, নিরাপত্তায় সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক:

লন্ডনে দীর্ঘ চার মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ উঠবেন তিনি। আর সেজন্যই বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে সকাল থেকেই ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪২ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমানটি (এয়ার অ্যাম্বুলেন্স) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দলীয় পতাকা হাতে ফিরোজার সামনে নেতাকর্মীদের অনেকে বলছেন, দেশনেত্রী ফিরছেন, এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি। কেউ কেউ আবার ফিরোজার সামনে থেকে ফেসবুকে লাইভ করছেন।

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরেও হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এদিন ভোরের আলো ফোটার পর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিমানবন্দর সড়কে জড়ো হতে শুরু করেন।

খালেদা জিয়ার ফিরে আসাকে কেন্দ্র করে তার এ বাসভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন আছে সেনাবাহিনী।

গণমাধ্যম কর্মীদেরও দূর থেকে কভারেজ করতে অনুরোধ করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীও বেশ তৎপর হয়ে উঠেছে। বাসার ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ও এর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সবাইকে সুশৃঙ্খলভাবে রাস্তার দুইধারে অবস্থান নিয়ে নেত্রীকে স্বাগত জানাতে হবে। সব নেতাকর্মীদের দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার এক পাশে দাঁড়াতে হবে। গাড়ি বহরের সঙ্গে মোটরসাইকেলে যাওয়া যাবে না। হেঁটেও যাওয়া যাবে না।

এছাড়া বিমানবন্দর ও বিএনপির চেয়ারপারসনের বাসা ফিরোজায় কেউ ঢুকতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি।

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪