| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৬ ইং | ১২:১১:২৭:অপরাহ্ন  |  ৯৮০ বার পঠিত
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার

স্টাফ রিপোর্টার: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন ডলার বা ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৭৪ দশমিক ৯০ মিলিয়ন ডলার বা ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

এদিকে মাসের শুরুতেই রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক ধারা দেখা গেছে। সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪৩ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত সপ্তাহেও রিজার্ভের পরিমাণ সাড়ে ৩৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। তবে ১ দশমিক ৩৯ বিলিয়ন ডলারের বিল পরিশোধের কারণে রিজার্ভ কমেছে।

প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ধরে এ অর্থের পরিমাণ প্রায় ৫ হাজার ৩৬১ কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে রিজার্ভ ও রেমিট্যান্স—দুই সূচকেই ইতিবাচক অগ্রগতির তথ্য উঠে এসেছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪