| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় মাদকবিরোধী কার্যক্রমের জেরে মিথ্যা মামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৬ ইং | ১৬:৫৫:১৬:অপরাহ্ন  |  ২০১ বার পঠিত
বগুড়ায় মাদকবিরোধী কার্যক্রমের জেরে মিথ্যা মামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

বগুড়া প্রতিনিধি: বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাদকের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অব্যাহত হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন মো. বিপন ইসলাম বেগম বাজার রোড, বাদুড়তলা পশ্চিম পাড়া, বগুড়া সদর নিবাসী মো. বিপন ইসলাম গত ২/৩ মাস পূর্বে এলাকার সচেতন প্রায় শতধিক মানুষকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে বিভিন্ন ক্যাম্পেইন এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ প্রশাসনের সব পর্যায়ে মাদক নির্মূলে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এই মাদকবিরোধী কার্যক্রম ব্যাহত ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোছা: সিমলা বেগম, পিতা মো. মঞ্জু শেখ, আমেনা বেগম, স্বামী মো. মঞ্জু শেখ, মো. ইমু, পিতা মঞ্জু শেখ সহ বাদুড়তলা পশ্চিমপাড়া এলাকার মাদক ব্যবসায়ীরা গত ০৫/০৯/২৬ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ৫১ পিছ ইয়াবাসহ আটক হয়েছেন।

তাদেরকে কারাগারে প্রেরণের পর থেকেই তাদের সাঙ্গপাঙ্গরা আরও হিংস্র হয়ে উঠেছে এবং এলাকার লোকজনকে হুমকি দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় গত ৮ তারিখে বগুড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট (ক আদালত)-এ মোছা. সিমলা বেগম কর্তৃক মো. বিপন ইসলামসহ ৭ জনের নাম উল্লেখ করে মিথ্যা মামলা দায়ের করা হয়।

সংবাদ সম্মেলনে মো. বিপন ইসলাম প্রশাসনের নিকট জোড় দাবি জানিয়ে বলেন, মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪