| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন ছাত্রদল নেতা শহিদুল ইসলাম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৬ ইং | ২১:০২:১৭:অপরাহ্ন  |  ৪৬০ বার পঠিত
দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন ছাত্রদল নেতা শহিদুল ইসলাম

বাগেরহাট প্রতিনিধি: দীর্ঘ দুই মাস কারাভোগের পর জামিনে বাগেরহাট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেলায়াত হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামিনে কারাগার থেকে বের হওয়ার পর কারাফটকের সামনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা ছাত্রদলের সভাপতি ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী। এ সময় নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান এবং তার মুক্তিতে সন্তোষ প্রকাশ করেন।

কারামুক্তির পর শহিদুল ইসলাম নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাগেরহাট জেলা যুবদলের আঞ্চলিক কার্যালয়ে যান। সেখানে সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবুল হাসান তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ছাত্রদল ও যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন কারাভোগের পর শহিদুল ইসলামের মুক্তিতে তারা আনন্দিত। তার মুক্তিকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় নেতাকর্মীরা তার সুস্থতা ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

কারাগার থেকে মুক্তির পর শহিদুল ইসলাম উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কঠিন সময়ে যারা তার পাশে ছিলেন এবং কারামুক্তির পর তাকে শুভেচ্ছা জানাতে কারাফটকে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এ সময় জেলা ছাত্রদলের সভাপতি, সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীরা তাকে সঙ্গে নিয়ে কার্যালয় থেকে বেরিয়ে যান।

উল্লেখ্য, মো. শহিদুল ইসলাম বেলায়াত হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ দুই মাস কারাভোগের পর সোমবার সন্ধ্যায় জামিনে মুক্তি পাওয়ার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪