| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় হত্যা মামলার আসামির ঘরে দুর্বৃত্তের আগুন দেওয়ার চেষ্টা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ১৯:০৬:১৭:অপরাহ্ন  |  ৮০ বার পঠিত
ভাঙ্গায় হত্যা মামলার আসামির ঘরে দুর্বৃত্তের আগুন দেওয়ার চেষ্টা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌরসভার কৈডুবী সদরদী গ্রামের সানি হত্যার আসামির ঘরে রহস্যজনক আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। 

এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মামলার প্রধান আসামি আলমগীর মাতুব্বরের তালাবদ্ধ ঘরে। তবে আগুনে ঘর বা ঘরের মালামালে কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এনিয়ে এলাকায় সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দিনের বেলায় আসামি বাড়িতে আগুন দেওয়ার অপচেষ্টার ঘটনাটি মামলার বাদী পক্ষকে হয়রানি করার একটি অপকৌশল অভিমত স্থানীয় গ্রামবাসীর।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছু দিন আগে মহিলা মাদ্রাসায় ইভটিজিং কেন্দ্র করে সানি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সানির বাবা বাদী হয়ে আলমগীর মাতুব্বরকে প্রধান আসামিসহ নয় জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিপক্ষ পালিয়ে বেড়াচ্ছে। মঙ্গলবার সকালে আসামি আলমগীর মাতুব্বরের তালা বদ্ধ ঘরের ভিতরের থেকে আগুনের ধোয়া বেড় দেখেন প্রতিবেশী ফারুক মোল্লা। তার চিৎকারে স্থানীয়রা এসে জানালা দিয়ে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। 

প্রতিবেশী ফারুক মোল্লা জানান, আগুনের ঘটনাটি হতে পারে বিদ্যুৎ থেকে অথবা আসামি পক্ষের লোকজন কৌশল করে নিজেদের ঘরে আগুন দিয়ে বাদীকে ফাঁসানোর চেষ্টা চালাতে পারে।

ইদ্রিস শরীফ জানান, এই গ্রামে হত্যা হয়েছে। কিন্তু বাদীপক্ষের লোকজন আসামি পক্ষদের ঘরবাড়িতে কোন রকম ক্ষয়ক্ষতি করেছে বলে জানা নেই। 

তিনি আরও জানান, আসামি পক্ষের লোকজন রাতের অন্ধকারে তাদের ঘরের মালামাল সরিয়েছে নিচ্ছেন কেউ কেউ। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান। 

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, পুলিশের কাছে এ ধরনের কোন অভিযোগ করেনি কেউ। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দেখা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪