| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এসএসসির ফলাফলে প্রথম হওয়ায় বিদ্যালয়ে জেনারেটর উপহার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ২১:৪৭:৫০:অপরাহ্ন  |  ২০৮ বার পঠিত
এসএসসির ফলাফলে প্রথম হওয়ায় বিদ্যালয়ে জেনারেটর উপহার

কুষ্টিয়া প্রতিনিধি: সাত শিক্ষার্থী জিপিএ-৫ সহ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রায় ৮৩ ভাগ পাশ নিয়ে কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়। তবে সম্প্রতি বিদ্যুত বিভ্রাটের কারণে স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে দাবি শিক্ষক - শিক্ষার্থীদের। তাঁদের এমন দাবির প্রেক্ষিতে তিন হাজার ভিএ ধারণ ক্ষমতা সম্পন্ন একটি জেনারেটর উপহার দিয়েছেন এক বিএনপি নেতা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষার্থীদের হাতে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের জেনারেটর তুলে দেওয়া হয়। ওই বিএনপি নেতার নাম মো. রিপন হোসেন। তিনি খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও খোকসা পৌরসভার সম্ভাব্য মেয়রপ্রার্থী। এতে খুশি সকলেই।

জানা গেছে, শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৫০ জন। বিপরীতে শিক্ষক - কর্মচারী রয়েছেন প্রায় ৩৮ জন। ২০২৬ সালে বিদ্যালয় থেকে প্রায় ৭৭জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। সাতজন জিপিএ -৫সহ ৮৩ ভাগ পাশ নিয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করে বিদ্যালয়টি। বিদ্যুৎ সরবরাহের সুবিধা নিশ্চিত এবং শিক্ষক-শিক্ষিকাদের কার্যক্রম আরও গতিশীল করতে রিপন হোসেন এ জেনারেটর উপহার দেন।

বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আদরী খাতুন বলে, বিদ্যালয়ে পড়াশোনা খুব ভাল হয়। তীব্র গরম পড়ে। বিদ্যুত চলে গেলে খুব গরম লাগে। আবার মেঘলা আকাশে অন্ধকার আচ্ছন্ন হয়ে যেত। কিন্তু এখন জেনারেটর আসায় আর সমস্যা হবেনা।শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুজ্জামান বলেন, এসএসতিতে এবার প্রথম হয়েছে। বিদ্যুত চলে গেলে পড়াশোনা অনেকটা ব্যাহত হতো। শিক্ষানুরাগী রিপন সাহেব একটি জেনারেটর দিয়েছে আজ। এতে আমরা সকলেই খুশি।

জানতে চাইলে খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন বলেন, বিদ্যুৎ সমস্যা একটা জাতীয় ইস্যু। বিগত সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধের কারণে সাময়িক সমস্যা হচ্ছে। আশা করছি খুব দ্রুতই এ সমস্যা কাটিয়ে উঠবে দেশ। শোমসপুরের মেয়েরা এসএসসিতে প্রথম স্থান অর্জন করেছে। তাদের পড়াশোনা যেন কোনো প্রকার ব্যাঘাত না ঘটে, সেজন্য তিন হাজার ভিএ ধারণ ক্ষমতা সম্পন্ন একটি জেনারেটর উপহার প্রদান করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪