| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ২২:৩৩:৪৮:অপরাহ্ন  |  ২১৬ বার পঠিত
কুষ্টিয়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে এক স্বেচ্ছাসবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল আলম মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমারখালীর শহরতলীর গড়াই সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০২৪ সালের ৫ আগষ্ট দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তের পর তিনি ফেসবুকে নিয়মিত কনটেন্ট তৈরির কাজ চালিয়ে আসছিলেন।

জানা গেছে, মামুন শিক্ষকতার পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ফেসবুকে বিভিন্ন বিষয়াদি নিয়ে কনটেন্ট তৈরির কাজ করছিলেন। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠলে বিভিন্ন এলাকায় তার ভক্তবৃন্দ তৈরি হতে থাকে। তিনি নিজ বাসাবাড়ি ও কুমারখালীর পথেপ্রান্তে নানা বয়সি নারী - পুরুষ কনটেন্ট ক্রিয়েটর নিয়ে জড়ো হতেন।

এ দিকে মামুনের বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট ক্রিয়েট ও শিক্ষকতার নীতি - নৈতিকতা বিরোধী কর্মকান্ডের অভিযোগে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেন এনসিপির নেতাকর্মীরা। এ তথ্য জানিয়েছেন উপজেলা এনসিপির সদস্য সচিব আলামিন হোসেন আকাশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জামাল উদ্দিন জানান, ৫ আগষ্টের ঘটনায় মামুন সক্রিয়া ভূমিকায় ছিলো। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অশ্লীল কনটেন্ট তৈরির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪