| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে কাশবনে আগুন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ইং | ১২:৪৫:৫২:অপরাহ্ন  |  ৪৪৬৮ বার পঠিত
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে কাশবনে আগুন

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লেকের পাড়ে কাশবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।  মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশবনের একটি অংশে আগুন দেয় দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লেকের পাড়ের কাশবনে আগুন জ্বলতে দেখে নিরাপত্তাকর্মীরা সেখানে ছুটে যান। পরে তাদের এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কাশবনের একটি অংশ পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা জানান, কে বা কারা কাশবনে আগুন দিয়েছে, তা তাঁরা দেখতে পাননি। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ কাশবনে আগুন দেওয়ার ঘটনায় শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। 

জনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, দুর্বৃত্তরা কাশবনে আগুন ধরিয়ে পালিয়ে যায়। দ্রুত সময়ে নিরাপত্তাকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কে বা কারা কাশবনে আগুন দেয়ার ঘটনা ঘটিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪