| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় ছিনতাইকালে ধরা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ইং | ১৯:২২:৫৪:অপরাহ্ন  |  ৩৫৮ বার পঠিত
নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় ছিনতাইকালে ধরা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক নারীর কানের স্বর্নের দুল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনগণের সহযোগিতায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিষয়টি বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। 

এর আগে এদিন বেলা সাড়ে ১১টার দিকে শহরের রুবীর মোড় নামক এলাকায় জনগণ তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার চনপাড়া এলাকার ইউসুফ সর্দারের ছেলে মোঃ জামাল (৩৫), আব্দুর রবের ছেলে মোঃ ফরিদ (৩৩) ও মাইনুদ্দিনের ছেলে মোঃ রবি (২৪)।

পুলিশ জানায়, বুধবার সকালে শাহানাজ আক্তার শিরিন নামের এক নারী শহরের রজাকপুর এলাকা থেকে চার্জার রিক্সাযোগে স্টাফ কোয়ার্টার যাচ্ছিল। যাওয়ার পথে রুবীর মোড় এলাকায় পৌঁছালে গ্রেপ্তারকৃত তিন ছিনাতাইকারী ভুক্তভোগী ওই নারীকে চতুর্দিক থেকে ঘিরে ধরে চাকু দিয়ে খুন জখমের হুমকি প্রদান করে। এরপর ছিনতাইকারীরা ওই নারীর কানে থাকা ৫আনা ওজনের স্বর্নের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ভুক্তভোগী নারীর ডাক চিৎকারে আশপাশের জনগণ এগিয়ে আসে তিন ছিনতাইকারীকে আটক করে। এবং একই সাথে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে জনগণের সহায়তায় নওগাঁ সদর থানা  পুলিশ চাকুসহ ছিনতাইকারীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এদিকে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে পুলিশ আসার আগেই ওই ছিনতাইকারীদের কিছু মারধর করে।  

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্থানীয় জনগণকে এই তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বিশেষ ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত ছিনতাই মামলা রুজু করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪