তারাকান্দা প্রতিনিধি: খোলা বাজারে বা অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন,পচা বা মরা মুরগির মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ অভিযানে ২ বিক্রেতাকে নগদ জরিমানা আদায় করেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
জানা গেছে, প্রতি শনি ও বুধবার তারাকান্দা সবজি মহলে মুরগির অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন, দুর্গন্ধযুক্ত, গিলা কলিজা, পা, পচা মাংস বিক্রি করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ এ ধারায় ময়মনসিংহ সদরের ভবানীপুর এলাকার মোঃ দুলাল মিয়া (২৫) ও ত্রিশাল উপজেলার জিলকি এলাকার গোলাম মোস্তফা (৫৫) নামে দুই ব্যবসায়ীকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম বলেন, প্রথমবারের মতো সতর্কতামূলক জরিমানা করা হয়েছে । এ ধরনের ব্যবসা কেউ তারাকান্দায় বাজারে করিলে আরো বড় ধরনের জরিমানার আওতায় আনা হবে বলে জানান তিনি।
এ সময় তারাকান্দা থানা এস আই সুজন কুমার পন্ডিত, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত মাংসগুলো জনসম্মুক্ষে পুড়িয়ে ফেলা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব