| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে শিশুদের বইমুখী করতে এনজিএ'র স্টাডি সার্কেল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৬ ইং | ২২:৪৬:৩৮:অপরাহ্ন  |  ৯১৮ বার পঠিত
নারায়ণগঞ্জে শিশুদের বইমুখী করতে এনজিএ'র স্টাডি সার্কেল

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বইয়ের পাতায় জ্ঞান, কল্পনা আর মানবিকতার বীজ শিশুদের সেই বইমুখী করে তুলতে নারায়ণগঞ্জ নগরীর সুখবাস ইউনিটে যাত্রা শুরু করেছে এনজিএ স্টাডি সার্কেল। বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি শিশু-কিশোরদের মধ্যে মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে নগরীর মিশনপাড়া এলাকায় সুখবাস রওশন প্যালেস সোসাইটির ছাদের একটি কক্ষে স্টাডি সার্কেলটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (এনজিএ) ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

উদ্বোধনী অনুষ্ঠানে হাতেম বলেন, শিশুদের মধ্যে মানবিক গুণাবলি তৈরি করতে বই পড়ার কোনো বিকল্প নেই। সুখবাস ইউনিটে এমন একটি উদ্যোগ নেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, শুধু শিশুদের হাতে বই তুলে দিলেই হবে না, তাদের মধ্যে বই পড়ার অভ্যাসও গড়ে তুলতে হবে। এ জন্য বই পড়ার পর শিশুদের নিয়ে কুইজ বা পরীক্ষার আয়োজন করা যেতে পারে। যারা ভালো করবে, তাদের পুরস্কৃত করলে বই পড়ার প্রতি শিশুদের আগ্রহ আরও বাড়বে।

মোহাম্মদ হাতেম বলেন, ছোট বয়সে বই পড়ে অর্জিত জ্ঞান ও মূল্যবোধ শিশুদের মনে দীর্ঘদিনের জন্য গেঁথে যায়। সেই শিক্ষা তারা সারা জীবন বহন করতে পারে। তাই প্রতিটি মহল্লা ও ঘরে ঘরে, বিশেষ করে তরুণ প্রজন্মকে বই পড়ার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

স্টাডি সার্কেল প্রসঙ্গে তিনি বলেন, শিশুদের আকৃষ্ট করার মতো ভালো বই এখানে রাখতে হবে। শুরুতে সহজ ও আকর্ষণীয় বইয়ের মাধ্যমে তাদের পড়ার অভ্যাস তৈরি করতে হবে। পরে ধীরে ধীরে বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ তৈরি করা যেতে পারে।

অনুষ্ঠানে সুখবাস রওশন প্যালেস সোসাইটির সভাপতি মোহাম্মদ বখতিয়ার সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (এনজিএ) ও সুখবাস রওশন প্যালেস মিশনপাড়ার সাধারণ সম্পাদক মঈন আহসান, সহসভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট নবী হোসেন, সুখবাস সোসাইটির সহসভাপতি নাদিম আলম ও নুরুল ইসলাম প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪