| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ রানে ৭ উইকেট হারিয়ে ৭৭ রানে হারল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৫ ইং | ১৮:৫৬:১৮:অপরাহ্ন  |  ১৬৪২২৫৬ বার পঠিত
৫ রানে ৭ উইকেট হারিয়ে ৭৭ রানে হারল বাংলাদেশ
ছবির ক্যাপশন: ৫ রানে ৭ উইকেট হারিয়ে ৭৭ রানে হারল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: শ্রীলঙ্কার দেওয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করেও হঠাৎ ধসে পড়ে বাংলাদেশ। এক উইকেটে ১০০ রান থেকে ১০৫ তেই হারায় আরও ছয় উইকেট। মাত্র ৫ রান যোগ করতেই ৭ উইকেট হারানো বাংলাদেশ থামে ১৬৭ রানে। ফলে ৭৭ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে যায় শ্রীলঙ্কা।

এর আগে, টস জিতে ব্যাট করে ৪৯.২ ওভারে ২৪৪ রান করে লঙ্কানরা। সর্বোচ্চ ১০৬ রান আসে আসালঙ্কার ব্যাটে। জবাবে বাংলাদেশ ৩৫.৫ ওভারে গুটিয়ে যায়। ওপেনার ইমন ও তামিম ভালো শুরু এনে দিলেও ইনিংস বড় হয়নি। শান্ত রানআউট হওয়ার পর ধস নামে। লিটন, মিরাজ, তাসকিন কেউই রান করতে পারেননি।

শুধু জাকের আলি কিছুটা লড়াই করেন, ফিফটিও করেন, তবে ম্যাচ বাঁচাতে পারেননি। বাংলাদেশের পক্ষে তাসকিন ৪টি, তানজিম ৩টি, শান্ত ও তানভীর ১টি করে উইকেট নেন।

রিপোর্টার্স২৪/সোহাগ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪