দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে র্যালির আয়োজন করে উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়।
বুধবার (৭ অক্টোবর) উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা আনসার-ভিডিপির ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য-সদস্যারা এতে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। কার্যক্রমের শুরুতে সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংক্রান্ত বিষয়ে সচেতনামূলক আলোচনা করা হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব